সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

মানসিক রোগে আক্রান্ত হতে পারেন কোহলি ও রোহিতরা

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

এফএনএস : করোনাভাইরাস বিদায় না হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে বন্দি ক্রিকেটাররা দর্শকবিহীন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমতাবস্থায় মারাত্মক আশঙ্কার কথা মনে করিয়ে দিলেন ভারতীয় দলের সাবেক মনোবিদ ও কন্ডিশনিং কোচ প্যাডি আপ্টন। তার মতে, জৈব বলয়ের মধ্যে বেশিদিন থাকলে বিরাট কোহলি-রোহিত শর্মারা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। কারণ সেখানে তারা বন্দি অবস্থায় থাকেন এবং পরিবারের কেউ থাকে না। জৈব বলয়ে দীর্ঘ সময় কাটানোর জন্য ক্রীড়াবিদরা হাঁপিয়ে উঠছেন। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেরা এই নিয়ে প্রশ্নও তুলেছিলেন। আপ্টন বলেছেন, ‘জৈব বলয়ের মধ্যে থাকার সময় খেলোয়াড়রা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট মাথা ঘামানো হচ্ছে না।

ফলে কেউ যদি বলয়ের মধ্যে মাসের পর মাস থাকার জন্য মানসিক রোগে আক্রান্ত হয়, তাহলে তাদের চিকিৎসার জন্য সঠিক ওষুধ দেওয়া বেশ কঠিন হয়ে যাবে।’ এই যে দিনের পর দিন সিরিজের পর সিরিজ হোটেলে বন্দি থাকা সহজ কোনো বিষয় নয়। এ ছাড়া পরিবারের সংস্পর্শে আসারও সুযোগ নেই। এ প্রসঙ্গে আপ্টন বলেন, ‘হোটেল থেকে মাঠ, মাঠ থেকে হোটেল, এটাই তো নতুন পৃথিবী। খেলোয়াড়দের এটার সঙ্গে মানিয়ে নিতে অনেকটা সময় লাগবে। মাসের পর মাস বহির্জগৎ থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার জন্য তাদের মনে বিরক্তি আসা খুবই স্বাভাবিক। এরপর খেলোয়াড়রা মাঠে নেমে ভালো খেলতে না পারলে সমস্যাটা আরও বড় হয়ে যায়। এখন এসব ভাবার সময় হয়েছে।’


আরোও অন্যান্য খবর
Paris