সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

শেখ কামাল দ্বিতিয় বাংলাদেশ যুব গেমস তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের সাতটি পদক অর্জন

Paris
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সমাপ্তি হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস তায়কোয়ানদো প্রতিযোগিতা ২০২৩। জাতীয় ক্রীড়া পরিষদ এর জিমনেসিয়ামে গত ২৬,২৭ ও ২৮ ফেব্রুয়ারি এই তিন দিনব্যাপী তায়কোয়ানদো যুব খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মহিলা ফাইট ইভেন্টে (-৪২)কেজিতে-লাইলাতুল ফেরদৌস খুশবু (স্বর্ণ), (-৪৪)কেজিতে -সুমাইয়া খাতুন (রৌপ্য), (-৪৬) কেজিতে-রুফাইদা আনসারীয়া (তাম্র),(-৪৯) কেজিতে- মৃদোলা ফারজানা (রৌপ্য) এবং (+৫২) কেজিতে – নাফিসা তাবাসসুম (স্বর্ণ) পদক অর্জন করেন। এছাড়াও তায়কোয়ানদো পুমসে পেয়ার ইভেন্টে- সুমাইয়া খাতুন ও মোঃ কামরুল খান (তাম্র) পদক অর্জন করে। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করে। উক্ত তায়কোয়ানদো খেলায় রাজশাহী বিভাগীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন -মোঃ মোজাফফর হোসেন বুলু (রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক) এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন- মোঃ বাবুল হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris