সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

সারাদেশে টিকা প্রয়োগ শুরু হবে ৭ ফেব্রুয়ারি

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : দেশজুড়ে করোনার টিকা প্রয়োগের তারিখ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে ৮ ফেব্রুয়ারি টিকা দেওয়ার দিন নির্ধারিত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ৮ ফেব্রুয়ারি নয়, একদিন আগে থেকেই ঢাকা ও ঢাকার বাইরে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকায় টিকা দেওয়া হবে অন্তত ৩২৪ কেন্দ্রে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভারতের কাছ থেকে উপহার পাওয়া ২০ লাখ টিকা জেলা ও উপজেলা পর্যায়ে গতকাল শুক্রবার থেকে পাঠানো হচ্ছে।

এবং বেক্সিমকোর মাধ্যমে কেনা ৫০ লাখ টিকা তারাই জেলা ও উপজেলায় পৌঁছে দেবে। দেশে প্রাথমিকভাবে টিকার প্রয়োগ শুরু হয় গত বুধবার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার শরীরে টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়। পরদিন গত বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। গত দুই দিনে ৫৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris