সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

দামকুড়াহাট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ

Paris
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ক্রীড়াই শক্তি, শরীর সুস্থ্য রাখতে ক্রীড়ার কোন বিকল্প নাই। তাই লেখাপড়ার সাথে সাথে শিক্ষার্থীদের অবশ্যই খেলাধুলায় অংশ নিতে হবে। শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৩ নং দামকুড়াহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, রাজশাহী জেলা পরিষদের সদস্য ও দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত সভাপতি মোঃ তাফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী। অনুষ্ঠানের সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মনোয়ার হোসাইন।


আরোও অন্যান্য খবর
Paris