সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

তাসকিনকে নিয়ে আর কোনো ঝুঁকি নয়: বিসিবি

Paris
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
বিপিএলে আর একটিই ম্যাচ বাকি আছে ঢাকা ডমিনেটর্সের। সেই ম্যাচে দেখা যাবে না তাসকিন আহমেদকে। দেশের সেরা এই পেসার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। আগামী (১ মার্চ) থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে তাসকিনকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই এবারের বিপিএলে আর দেখা যাবে না তাসকিনকে। ঢাকা ডমিনেটর্সের এই গতি তারকার হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে। যে কারণে সোমবার মিরপুর শেরেবাংলায় এলেও তিনি অনুশীলন করেননি। ঢাকার ফিজিও জয় বিশ্বাস জানান, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। এদিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও সাংবাদিকদের বলেছেন, আপাতত তাসকিনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাকে বিশ্রামে থাকতে হবে। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিপিএলের সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তাসকিন। তার দল ঢাকা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তাই আজ মঙ্গলবারের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। তাসকিনকে নিয়ে তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজনই নেই। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, আর সপ্তাহখানেক পর থেকেই তাসকিন বোলিং শুরু করতে পারবেন। চলতি বিপিএলে ৯ ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ১০ উইকেট। ইকনোমি রেট মাত্র ৬.০২, গড় ২০.৬০।

 


আরোও অন্যান্য খবর
Paris