সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

দিল্লিতে ইসরাইলি দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

আরা ডেস্ক : ভারতের দিল্লির ইজরাইলি দূতাবাসের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে, সেখানে পরপর ছয়টি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকটি গাড়ি উড়ে গেছে। ঘটনার পর ৬টি দমকলের গাড়ি আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটা একটা আইইডি বিস্ফারণ। পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণস্থল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বিজয়চৌকে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া নিরাপত্তায় ‘রিপাবলিক ডে’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরক ভর্তি প্লাস্টিক ব্যাগ জিনদাল হাউজের বাইরে রেখে যায় দুর্বৃত্তরা। জায়গাটি ইসরাইলি দূতাবাস থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে। এ জায়গাটি দিল্লির প্রাণকেন্দ্রে। ড. এপিজে আবদুল কালাম রোডে অবস্থিত অ্যাম্বাসি এবং পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরোও অন্যান্য খবর
Paris