সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

হাসপাতাল থেকে ফিরে অনুশীলনে শামসুন্নাহার

Paris
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল অধিনায়ক শামসুন্নাহারকে। আশার কথা হলো, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনো সমস্যা দেখা যায়নি। হাসপাতাল থেকে ফিরেই শনিবার সকালে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। গত শুক্রবার নেপালের বিপক্ষে ম্যাচের ৪৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত মাথায় আঘাত নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে। তবে বাংলাদেশের জয়ের পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। রাতেই শামসুন্নাহারকে স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। যদিও কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সুস্থ হয়েই দলের সঙ্গে অনুশীলন করেছেন শামসুন্নাহার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন আশা করছেন ভারতের বিপক্ষে ম্যাচে শামসুন্নাহার খেলার জন্য ফিট হয়ে উঠবেন। তিনি বলেছেন, ‘শামসুন্নাহার এদিন মাঠে এসেছে। এখানে সে অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আল্লাহর রহমতে ভালো আছে সে, কোনো সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। তা ছাড়া আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে।’


আরোও অন্যান্য খবর
Paris