সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জাপানেই হবে অলিম্পিক

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : জাপানে অলিম্পিক আয়োজনের বিষয়টি পুনঃনিশ্চিত করেছে বিশ্ব অলিম্পিক কমিটি (আইওসি)। বুধবার বোর্ডসভা শেষে আইওসি সভাপতি টমাস বাখ সাংবাদিকদের বলেন, ‘সুস্থ-স্বাভাবিকভাবে টকিও ২০২০ অলিম্পিক ও প্যারাঅলিস্পিক আয়োজনে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস এবং প্যারাঅলিম্পিক শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে।’

দেশব্যাপী কোভিড-১৯ সংক্রমণের ফলে অলিম্পিক আয়োজন নিয়ে কিছুটা সন্দিহান হয়ে পড়েছিল জাপান কর্তৃপক্ষ। সাম্প্রতিক জনমতে দেখা গিয়েছে, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোক চাচ্ছে না এই গ্রীষ্মে জাপানে অলিম্পিক আয়োজিত হোক। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অলিম্পিক গেমস স্থানান্তরের কথাও শুরু হয়েছিল। কিন্তু আইওসি সভাপতির এই বিবৃতির ফলে এখন সব গুঞ্জনেরই অবসান ঘটল।


আরোও অন্যান্য খবর
Paris