সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রাজ্জাককে শুভ কামনা জানাল মাশরাফি

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : লম্বা সময় ধরে গুঞ্জন চলেছে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে দেখা যেতে পারে দেশের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে। গুঞ্জন অবশেষে সত্য হয়েছে। জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের প্যানেলে যুক্ত হয়েছেন তার নাম। গত বুধবার বিসিবির অনলাইন সভায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সিদ্ধান্তে খুশি ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। আবদুর রাজ্জাককে শুভ কামনা জানিয়েছেন সবাই। সেই রেষ অনেকটা কেটে গেছে গত দুই দিনে।

তবে কাছের বন্ধু, সতীর্থ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা একটু দেরি করেই শুভেচ্ছা জানিয়েছে নতুন নির্বাচককে। শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে মাশরাফি জানান, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কত গভীরে বুঝতি তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস।’ আব্দুর রাজ্জাক কতটা গভীর থেকে ক্রিকেট বুঝতেন সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি। পোস্টে জানান, এতদিন সবাই বল হাতে রাজ্জাকের পারফর্ম দেখেছে, এবার দেখবে মস্তিষ্কের পারফর্ম।

‘জানি তুই তোর সেরাটাই দিবি, এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিস্ক, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি, তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।’ আব্দুর রাজ্জাকের অর্জনে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’


আরোও অন্যান্য খবর
Paris