সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়েছে। দেশটির সাবেক অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুকে ব্যথা নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো গত বুধবার হাসপাতালে ভর্তি হন সৌরভ। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বৃহস্পতিবার তার আরেকটি এনজিওপ্লাস্টি করা হয়। হৃদযন্ত্রে বসানো হয় আরও দুটি স্টেন্ট। হাসপাতালে সৌরভকে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমকে জানান, সৌরভের সঙ্গে কথা হয়েছে তার।

“সৌরভ জেগে আছে, কথা বলছে। অস্ত্রোপচার সফল হয়েছে। আমি তার ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি।” সৌরভের অবস্থা স্থিতিশীল বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান হাসপাতালের এক কর্মকর্তাও। “সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। রাতে তার ভালো ঘুম হয়েছে। সিনিয়র চিকিৎসকরা পুরো চেকআপ করবেন, তারপর তাকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” ৪৮ বছর বয়সী সৌরভকে বৃহস্পতিবার রাতে আইসিইউতে রাখা হয়েছিল।

এর আগে এ মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। সেবার বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান তিনি। সেসময় কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। ওই সময় কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ার কথা। যার একটিতে স্টেন্ট বসানো হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris