সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

সবাইকে পেছনে ফেলে বিশ্বসেরা নেইমার

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : গত একযুগ ধরে ফুটবলবিশ্ব ভাগাভাগি করে রাজত্ব করে যাচ্ছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন দুজনেরই ক্যারিয়ারের গোধূলিবেলা। অন্যদিকে ব্রাজিল সুপারস্টার নেইমার ইউরোপে পা রাখার পর থেকে তাকে বিশ্বসেরাদের একজন হিসেবে বিবেচনা করা হয়েছে। এখনো ব্যালন ডি’অর জিততে না পারলেও ২০১৮ সালে নিজেকে একবার বিশ্বসেরা হিসেবে দাবি করেছিলেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। তার বক্তব্যের পক্ষে সমর্থনও পাওয়া গেল। কাইও রিবেইরো নামটা সবার কাছে অপরিচিত লাগতে পারে।

ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন। সেটাও ১৯৯৬ সালে। ১১ বছরের ক্লাব ক্যারিয়ারে ১১টি ক্লাবে খেলেছেন। এই তালিকায় আছে ইন্টার মিলান, নাপোলি ও সান্তোসের মতো ক্লাব। তার সাও পাওলো থেকে ইন্টারে আসা ১৯৯৫ সালের দলবদলের বাজারে ছিল রেকর্ড। রিবেইরোর মতে, মেসি কিংবা রোনালদো নয়, এই মুহূর্তে নেইমারই বিশ্বের সেরা ফুটবলার। ব্রাজিলের রেডিও অনুষ্ঠান পানিকো জোভেম পানে রিবেইরো বলেন, ‘তার (নেইমার) কিছু আচরণের সঙ্গে আমরা একমত না হলেও এটা সত্য যে এই মুহূর্তে নেইমারই বিশ্বসেরা ফুটবলার।

মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ভালো। এই প্রজন্ম পুরোপুরি কোচের ওপর নির্ভরশীল। এটা ভালো কিছু না। আমাদের প্রজন্মে কোচের কথার গুরুত্বপূর্ণ অংশ নেওয়া হতো। কোনো বিষয়ে একমত হতে না পারলে তা বলা হতো। খেলোয়াড়দের এখন দায়িত্ববোধের অভাব আছে। তারা কোচের ওপর পুরোপুরি নির্ভরশীল।’


আরোও অন্যান্য খবর
Paris