সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

চট্টগ্রামে ‘অস্ত্র কারখানার’ সন্ধান

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : চট্টগ্রামের পাঠানটুলি এলাকায় যে বাড়িতে ‘অস্ত্র কারখানার’ সন্ধান মিলেছে, সেটি ওই এলাকায় গুলির উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে পাঠানটুলি বংশাল পাড়ায় গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে সে এলাকায় অভিযান চালিয়ে নিজাম খান নামের এক ব্যক্তির বাড়ি শনাক্ত করে। নিজামের বাড়ি থেকে গুলি করা হয়েছে নিশ্চিত হয়েই ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে কবুতরের ঘরের ভেতর অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেছে।

নিজামের বাড়ি থেকে দুইটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি এয়ার গান, অস্ত্র তৈরির ডায়াগ্রামসহ বিভিন্ন ধরনের লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব দিয়ে ঘরে বসেই নিজাম অস্ত্র তৈরি করতেন বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নে উপকমিশনার ফারুক বলেন, নিজামের অপরাধের ধরণ দেখে মনে হচ্ছে সে পেশাদার অপরাধী। নিজে বাসায় অস্ত্র তৈরি করে বিক্রি করত। তাকে ধরা গেলে জানা যাবে কাদের কাছে এসব অস্ত্র বিক্রি করত। অভিযানে নিজামের স্ত্রী মেহেরুন্নেসাকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে থানায় একটি ফোন আসে।

সেখানে বংশাল পাড়ায় গুলির শব্দ পাওয়ার কথা জানানো হয়। খবর পেয়ে ডবলমুরিং থানার একটি দল সেখানে গিয়ে বিভিন্ন বাসায় এবং এলাকায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালায়। সে সময় শাহ আলম নামের এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি করার সত্যতা পাওয়া যায়। শাহ আলমকে জানান, নিজাম খান নামের এক ব্যক্তি তার বাসায় গুলি করেছে। শাহ আলমের বরাত দিয়ে ওসি মহসিন বলেন, শাহ আলম জানিয়েছে বুধবার সিটি নির্বাচনের দিন নিজাম তাকে হুমকি দিয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে তার বাসা লক্ষ্য করে গুলি করে নিজাম।

এ ঘটনায় নিজাম খান, তার স্ত্রী মেহেরুন্নেসা এবং অপর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন শাহ আলম। পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, শাহ আলমের অভিযোগের প্রেক্ষিতে নিজাম খানের বাড়িতে তল্লাশি করা হয়। বাড়ির ছাদে তিনটি কবুতরের বাসার একটিতে অস্ত্র কারখানার সন্ধান মেলে। সেখানে ছোট অস্ত্র তৈরির কাগজের কিছু নকশা পাওয়া গেছে। যেগুলো মিলিয়ে সে অস্ত্র তৈরি করে। পাশাপাশি লেদমেশিনসহ লোহা কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও ছোট আগ্নেয়াস্ত্রের তৈরি করা পাইপ উদ্ধার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris