সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যামে কেঁদে বিদায় নিলেন সানিয়া

Paris
Update : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

আরা ডেস্ক :

চলতি মৌসুম শেষেই টেনিসকে বিদায় বলবেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এ কথা কমবেশি সবারই জানা। কিন্তু ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে হেরে চোখের কোনে পানি নিয়ে বিদায় জানাবেন টেনিসের এ মহাতারকা! তা হয়তো অনেকেরই অজানা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এমন দৃশ্যই দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে হেরে গিয়েছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। ৬-৭, ২-৬ সেটে হারল ভারতীয় জুটি। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পরেও আরও একটি গ্র্যান্ডস্ল্যামের আশায় বুক বেঁধেছিল ভারত। কিন্তু সেই ম্যাচে হারের মধ্য দিয়ে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম শেষ করলেন সানিয়া মির্জা। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও হারের বিষণ্ণ দৃশ্যের প্রতিফলন ঘটে। কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এ টেনিস তারকা। এসময় এটিকে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম বলে সহ-খেলোয়াড় রোহান বোপান্নাকে ধন্যবাদ জানান এবং সেরা পার্টনার হিসেবে উল্লেখ করেন।৩৬ বছরের সানিয়া জীবনে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন তিনি। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার।


আরোও অন্যান্য খবর
Paris