সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

উজবেকিস্তানের জালে বাংলাদেশের গোল উৎসব

Paris
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

জুনিয়র এএইচএফ কাপে দারুণ পথচলায় এবার উজবেকিস্তানের জালে গোল উৎসব করলেন আমিরুল-জয়রা। দাপুটে জয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্ব বাংলাদেশ শেষ করল সেরা হয়ে। ওমানের মাসকটে সোমবার উজবেকিস্তানকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। দলের জয়ে হ্যাটট্রিক উপহার দেন আমিরুল ইসলাম; জোড়া গোল মোহাম্মদ জয়ের। অন্য গোলটি করেন মোহাম্মদ হাসান।-এফএনএস
হংকংকে ৪-০ ব্যবধানে হারিয়ে এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে সেরা হয়েছে দল। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ উজবেকিস্তান। অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে চলমান এই প্রতিযোগিতায় আগামীকাল বুধবার প্রথম সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় উজবেকিস্তান। সপ্তদশ মিনিটে গোল হজমের পর জেগে ওঠে বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আমিরুল দুইবার লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের দুই অর্ধে উজবেকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ৩২তম মিনিটে হাসানের ফিল্ড গোলে ব্যবধান বাড়ে। এরপর জয় দুইবার জালের দেখা পেলে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে। ৫৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি উজবেকিস্তানের প্রথম হারের তেতো স্বাদ পাওয়া নিশ্চিত করে দেন আমিরুল।


আরোও অন্যান্য খবর
Paris