সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

কালিপাড়া ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফিপাড়া

Paris
Update : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

পবা প্রতিনিধি
পবা উপজেলার হুজুরীপাড়াতে কালিপাড়া ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আফিপাড়া ক্লাব ও রানার্সআপ ধর্মহাটা নান্নু ডিজে ক্লাব। শনিবার (৩১ ডিসেম্বর) পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের কালিপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ১৬ দলের দিনব্যাপী পা-গোল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
এসময় উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউপি ৯ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, পবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আয়নাল হক রাসেল, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সহ-সভাপতি সাদের আলী, ৯নং ওয়ার্ড সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম, কালীপাড়া ইয়াং স্টার ক্লাবের সভাপতি স্বপন, ধারা ভাষ্যকার জহির রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরোও অন্যান্য খবর
Paris