সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রোনালদোর নতুন ক্লাব ‘আল নাসের’

Paris
Update : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

দীর্ঘ ২০ বছর ইউরোপ মাতিয়ে ক্রিশ্চয়ানো রোনালদো এবার চলে আসছেন এশিয়ায়। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন বিপুল অংকের অর্থের বিনিময়ে। অথচ, ম্যান ইউয়ের সঙ্গে রোনালদোর সম্পর্ক শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ফুটবল বিশ্বের তেমন কেউ জানতই না এই ক্লাব সম্পর্কে। অথচ রোনালদো যোগ দেওয়ার পর ক্লাবের সোশ্যাল সাইট অ্যাকাউন্টগুলোর ফ্যান-ফলোয়ার বেড়ে যাচ্ছে হুহু করে। ১৯৫৫ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে আল নাসের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। তারা সৌদি সৌদি পেশাদার লিগে (এসএফএল) দ্বিতীয় সফলতম ক্লাব। ৯ বার জিতেছে লিগ শিরোপা। সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮-১৯ মৌসুমে। আর গত মৌসুমে তারা তৃতীয় স্থান অর্জন করেছে। চ্যাম্পিয়ন হওয়া আল হিলালের চেয়ে তারা ৬ পয়েন্ট পেছনে ছিল। রিয়াদভিত্তিক আরেক ক্লাব আল হিলাল রেকর্ড ১৮ বার লিগ শিরোপা জিতেছে। আল নাসেরের ঘরের মাঠ মারসুল পার্ক। এর দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা মাজেদ আব্দুল্লাহ আল নাসেরের হয়ে খেলতেন। সাবেক এই স্ট্রাইকার ১৯৪ ম্যাচে গোল ১৮৯টি করেছেন। সৌদি আরবের নক আউট টুর্নামেন্ট ‘দ্য কিং’স কাপে’ ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে আল নাসের। তবে সর্বশেষ ১৯৯০ সালে তারা এই শিরোপা জিতেছিল। এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাসের। ১৯৯৫ সালে একবার রানার্সআপ হয়েছিল। অবশ্য সৌদির অপর দুই ক্লাব আল হিলাল ৪ বার এবং আল ইতিহাদ ২ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। চলতি মৌসুমে ১০ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুইয়ে আছে আল নাসের। শীর্ষে থাকা আল শাহাবের চেয়ে তারা দুই পয়েন্ট পিছিয়ে আছে। আল নাসেরের কোচ ফ্রান্সের রুদি গার্সিয়া দায়িত্বে আছেন গত জুন থেকে। রোনালদো তার নতুন ক্লাবে সতীর্থ হিসেবে পাবেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবাকার, কলম্বিয়ার ডেভিড ওসপিনা এবং ব্রাজিলের লুইস গুস্তাভোকে।


আরোও অন্যান্য খবর
Paris