সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অ্যাসিস্টে মেসির ওপরে কেউ নেই

Paris
Update : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

বিদায় নেওয়ার পথে ২০২২ সাল। কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ২০২২ সালকে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। শুধু তাই নয় ২০২২ সালে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে সবার ওপরে আছেন এলএমটেন। ২০২২ সালে পিএসজি ও আর্জেন্টিনার জার্সি গায়ে মোট ৪০টি ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। ৪০ ম্যাচে ২৪ অ্যাসিস্ট নিয়ে সবার ওপরে মেসি। আর দ্বিতীয়স্থানে আছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। তিনি ৪৪ ম্যাচে করেছেন ২২ অ্যাসিস্ট। তৃতীয়স্থানে রয়েছে বার্সেলোনার ফরাসি উইঙ্গার ওসমানে ডেম্বেলে। ৪১ ম্যাচে ১৮ অ্যাসিস্ট করেছেন তিনি। আর ৪৬ ম্যাচে ১৭ অ্যাসিস্ট করে চতুর্থস্থানে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। অন্যদিকে ৩৬ ম্যাচে ১৬ অ্যাসিস্ট করে পঞ্চমস্থানে আছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।


আরোও অন্যান্য খবর
Paris