সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন নাসির

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস। ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তার পরেও টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের হয়ে সুযোগ পেয়েছেন। আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা থাকলেও বাংলাদেশি এই অলরাউন্ডারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের গুরুভার।

নাসির ছাড়াও একই দলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান। নাসিরের দল মাঠে নেমে যাচ্ছে আজই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। টি-টেন লিগে খেলতে গত মঙ্গলবার আবুধারি পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আফিফ হোসেন ও মেহেদী হাসান। এ ছাড়া মুক্তার আলী, নাসির হোসেন, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন আগেই আবুধাবিতে পৌঁছে গেছেন। গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও দলে ভেড়ায়।

যদিও এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে। যেহেতু তাসকিন উইন্ডিজ সিরিজে খেলছেন। ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে দলকে করা হয়েছে আরও শক্তিশালী। পরে যোগ করে ইংল্যান্ডের লরি এভান্সকেও। এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। দলে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ। টুর্নামেন্টটি ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি।


আরোও অন্যান্য খবর
Paris