সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পেল বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

Paris
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। একই বিভাগে সেরার পুরস্কার পেয়েছে স্পেনের সিনেমা ‘আপন এন্ট্রি’। নির্মাতা মুহাম্মদ কাইউম হাতে পুরস্কার ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অথচ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা গেল ৪ নভেম্বর দেশে মাত্র একটি সিনেমা হলে মুক্তি পায়; সেটিও গণমাধ্যমে সিনেমা হল না পাওয়ার প্রতিবেদন হওয়ার পর। বাংলার মাটি ও প্রকৃতি মিশে থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সিনেমাটি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই প্রযোজনা করেছেন।: এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris