সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রাজশাহী ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
Exif_JPEG_420

স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে আত্মঘাতি গোল খেয়ে ২-০ গোলে ফর্টিস ফুটবল ক্লাব হেরেছে গতবাবেব চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এর কাছে। খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বসুন্ধরার বা্িরজলিয়ান ফুটবলার মিগুইল ফিরিরা ড্যামাসিনো ১টি গোল করে দলকে জয়ের দিকে একধাপ এগিয়ে নেয়। এছাড়াও খেলার ৫০ মিনিটের মাথায় আত্মঘাতি গোল খায় ফর্টিস ফুটবল ক্লাব ফলে তারা ২-০ গোলে হেরে যায়। এই মাঠে আগামী ১৪ জানুয়ারী ফর্টিস ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস অংশ নেবে। জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে বেলুন ফেষ্টুন উড়িয়ে এই লীগের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এর আগে তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একজন ভালো মাপের ফুটবল খেলোয়াড় ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে সহযোগিতা করে আসছেন। তাই রাজশাহীতে এ ধরনের খেলা আয়োজন করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানায় আন্তরিক অভিনন্দন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী,কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, সোনালী অতীত ক্লাবের সাধারন সম্পাদক আলী আফতাব তপন, নিবার্হী সদস্য মোঃ রোকনুজ্জামান, জেলা ফুটবল এসোেিয়শনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris