সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

মেয়র লিটনের সাথে নির্বাচন কমিশনের নয়া সচিবের সাক্ষাৎ

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য বিদায়ী রাজশাহী বিভাগীয় কমিশনার ও নির্বাচন কমিশনের নতুন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় রাজশাহী জেলা প্রশসাক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে রাজশাহী মহানগরীর ভূয়সী প্রশংসা করেন নির্বাচন কমিশনের নতুন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় মেয়র মহোদয় করোনাকালীন সময়ে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে হুমায়ুন কবীর খোন্দকারের বিভিন্ন পদক্ষেপ ও ভূমিকার প্রশংসা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরোও অন্যান্য খবর
Paris