সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ছেলের হাতে খুন হলেন ভারতীয় অভিনেত্রী বীনা

Paris
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

এফএনএস
ছেলের হাতে খুন হয়েছেন বর্ষীয়ান হিন্দি টেলিভিশন অভিনেত্রী বীনা কাপুর। ১২ কোটির একটি সম্পত্তি নিয়ে ঝামেলার জন্য বেসবল ব্যাট দিয়ে অভিনেত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে, বলে খবর হিন্দুস্তান টাইমস বাংলার। প্রতিবেদেনে জানানো হয়েছে, খুনের পর অভিনেত্রীর মরদেহ ৯০ কি.মি. দূরের জঙ্গলে ফেলে আসা হয়। মুম্বাইয়ের যুহুর বিলাসবহুল বাংলোতেই ঘটেছে এই হত্যাকাণ্ড। বীনা কাপুরের এই হত্যাকাণ্ডের খবর প্রথম সকলের সামনে আনেন সহ-অভিনেত্রী নীলু কোহলি। যিনি এই ৭৪ বছরের অভিনেত্রীর সঙ্গে একাধিক শো-তে কাজ করেছেন। নীলুই জানান, বীনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি এখনো বিস্তারিত ভাবে জানা যায়নি। আপাতত তদন্ত চলছে এই বিষয়ে।

 


আরোও অন্যান্য খবর
Paris