সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রাক্তন স্ত্রীকে নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে আমির খান

Paris
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বলিউড সুপারস্টার আমির খানের বহুল আকক্সিক্ষত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তারপরই তিনি জানান একটা ছোট্ট ব্রেক নিতে চান অভিনয় থেকে। কাতারে চলা ফিফা ওয়ার্ল্ড কাপে গেলেন বলিউড সুপারস্টার আমির খান। সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও আর ছেলে আজাদ খান। একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটায় দেখা গেল কিরণ আর আজাদের সঙ্গে সেলফি তুলছেন তিনি কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে। বেইজ রঙের টি-শার্ট আর কালো কোয়ার্টার প্যান্টে দেখা মেলে তার। আজাদকে দেখা গেল আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে ছবির জন্য পোজ দিতে। কিরণ ছিলেন কালো পোশাকে।আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিং চাড্ডা’ তে, যা হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। আমিরের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন কারিনা কাপুর খান। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তারপরই আমির জানান একটা ছোট্ট ব্রেক নিতে চান অভিনয় থেকে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানান, ‘আমি যখন অভিনেতা হিসেবে কোনো ছবিতে কাজ করি আমি তখন জীবনের বাকি সব কিছু ভুলে যাই। আমার লাল সিং চাড্ডার পর আরও একটি ছবি করার কথা ছিল। ওটার স্ক্রিপ্ট ভীষণ সুন্দর ছিল। গল্পও খুব সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।’


আরোও অন্যান্য খবর
Paris