সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

সমতা ভাঙার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা-পোল্যান্ড

Paris
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

এফএনএস
বিশ্ব মঞ্চে এর আগে দুইবার দেখা হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ডের। একটি করে জয় পেয়েছে দুই দল। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর টিকেট পাওয়ার লড়াইয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। বিশ্বকাপে আর্জেন্টিনা-পোল্যান্ডের সবশেষ দেখা হয়েছিল ৪৪ বছর আগে। ১৯৭৮ সালের ওই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল লাতিন আমেরিকার দলটি। এবারের আসরে আগামীকাল বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা-পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচটি দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শুরু বাংলাদেশ সময় রাত একটায়। সব মিলিয়ে দুই দলের লড়াইয়ে কে এগিয়ে, বিগত ম্যাচগুলোর পারফরম্যান্স কার কেমন, এমন আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।
* বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছে পোল্যান্ড। এবার মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে।
* লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে প্রথম সাত দেখায় চারবার জয়ের মুখ দেখেছিল পোল্যান্ড, হেরেছিল বাকি তিন ম্যাচে। এই অঞ্চলের দলের বিপক্ষে বিশ্ব মঞ্চে সবশেষ তিন ম্যাচে কোনো গোল করা ছাড়াই হেরেছে তারা।
* ইউরোপের দলের বিপক্ষে বৈশ্বিক আসরে সবশেষ দুই সাক্ষাতেই হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা; ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ এবং ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হার।
* আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিদেরও, তবে নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।
* এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে ৬ ম্যাচে জয় আর্জেন্টিনার, পোলিশরা জিতেছে ৩টি। বাকি দুটি ড্র।
* ১৯৬৬ সালে প্রথম দেখা হয় আর্জেন্টিনা-পোল্যান্ডের। সবশেষ সাক্ষাৎ ২০১১ সালে; শেষের এই প্রীতি ম্যাচে ২-১ গোলে হারে আর্জেন্টিনা।
* বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বার পরস্পরের বিপক্ষে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড। আগের দুই দেখায় একটি করে জয় দুই দলের। ১৯৭৪ আসরে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। চার বছর পর ২-০ গোলে জেতে আর্জেন্টিনা।


আরোও অন্যান্য খবর
Paris