সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

ওয়ানডেতে শীর্ষে দশে মিরাজ-মুস্তাফিজ, উন্নতি হয়েছে সাকিবের

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

এফএনএস : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচে ওয়ানডে সিরিজের বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংএ শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দু’জনই। মিরাজ চতুর্থ ও মুস্তাফিজ অষ্টমস্থানে উঠে এসেছেন। দুই ধাপ উন্নতি করে ১৩তম স্থানে উঠেছেন নিষেধাজ্ঞা শেষে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ খেলতে নামা সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২ দশমিক ৭০ ইকোনমিতে ৭২ রানে ৭ উইকেট নেন মিরাজ। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। র‌্যাংকিংএ চতুর্থস্থান তার ক্যারিয়ারের সেরা। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীতে যৌথভাবে ছিলেন মুস্তাফিজ ও সাকিব। ৬টি করে উইকেট নেন তারা। ১১ ধাপ এগিয়ে র‌্যাংকিং তালিকায় আটে উঠেছেন ফিজ। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন এই পেসার। যা ছিলো তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ৮ রানে ৪ ও দ্বিতীয় ম্যাচে ৩০ রানে ২ উইকেট নেন সাকিব। ইনজুরির কারণে তৃতীয় ও শেষ ম্যাচে ৪ দশমিক ৫ ওভারের বেশি বল করতে পারেননি তিনি। তারপরও সিরিজে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ১৩তমস্থানে উঠেছেন প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নামা সাকিব। র‌্যাংকিংএর শীর্ষ তিনস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান ও ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

ব্যাটসম্যান তালিকায় এক ধাপ করে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। সিরিজের সর্বোচ্চ ১৫৮ রান করে ২২তম স্থানে উঠেছেন তামিম। মুশফিক আছেন ১৫তমস্থানে। পাঁচ ধাপ এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৪৯তমস্থানে। মঙ্গলবার শেষ হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ড ওয়ানেড সিরিজ। সিরিজে দু’টি সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আট ধাপ এগিয়ে র‌্যাংকিংএ ২০তমস্থানে উঠেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris