সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশের সমান আফগানিস্তান

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

এফএনএস : গতরাতে আবু ধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে স্বাগতিক আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ৩০ পয়েন্ট পেয়েছে আফগানরা। তাই ৩০ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের সমান হলো আফগানিস্তান। সদ্যই সুপার লিগে প্রথম সিরিজ খেলতে নামে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।

ফলে সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। তাই পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠে আসে টাইগাররা। ৩০ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে পিছিয়ে তৃতীয়স্থানে ইংল্যান্ড। সুপার লিগে আফগানিস্তানের এটি প্রথম সিরিজ। বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে রয়েছে আফগানরা। ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে আফগানিস্তান। জবাবে ৪৭ দশমিক ১ ওভারে ২৩০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। প্রথম দুই ওয়ানডে যথাক্রমে ১৬ রানে ও ৭ উইকেটে জিতেছিলো আফগানিস্তান।


আরোও অন্যান্য খবর
Paris