২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জেএফএ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনালে রংপুর ও মাগুরা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ৪:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
জেএফএ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনালে রংপুর ও মাগুরা
বিজ্ঞাপন

স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব থেকে বিদায় স্বাগতিক রাজশাহী ও সফররত গাইবান্ধার। সোমবার চ্যাম্পিয়নের মুকুট নিতে মাঠে লড়াই করবে সফররত মাগুরা ও রংপুর। গতকাল শুক্রবার সেমিফাইনাল খেলায় সফররত রংপুর ২-০ গোলে স্বাগতিক রাজশাহীকে হারায়।

বিজয়ী দলের খাদিজা ২টি গোল করেন। দিনের অন্য খেলায় সফররত মাগুরা ৪-০ গোলে গাইবান্ধাকে হারায়। বিজয়ী দলের সুমাইয়া, বৃষ্টি, কনা কর্মকার ও মুন্নি ১টি করে গোল করেন। মাগুরার সুবর্না ও রংপুরের খাদিজা ম্যাচ সেরা হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন