সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রাচ্য পলাশ নির্মিত প্রমোশনাল প্রামাণ্য চলচ্চিত্র ‘জোসনারা শিশু পার্ক’র মুক্তি

Paris
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত শিশুতোষ বিনোদন ও ভ্রমণ বিষয়ক প্রমোশনাল প্রামাণ্য চলচ্চিত্র ‘জোসনারা শিশু পার্ক’ মুক্তি পেয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী বিনোদন ও ভ্রমণ পিয়াসু নারী-পুরুষের জন্য শান্তিপূর্ণ বিনোদন কেন্দ্র ‘জোসনারা শিশু পার্ক’-এর যাবতীয় আয়োজন নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটি ২০ নভেম্বর রোববার সকালে ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘প্রাকৃত টিভি’তে মুক্তি পায়।
পাঁচ মিনিট দৈর্ঘ্যরে এ প্রামাণ্য চলচ্চিত্রে বিনোদনপ্রিয় শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণের বিষয় আলোকপাত করে সব শিশুর শৈশব-কৈশোর আনন্দঘন ও স্মরণীয় করে তুলতে ‘জোসনারা শিশু পার্ক’-এ অত্যাধুনিক ইলেক্ট্রিক রাইড স্থাপন সহ বহুমাত্রিক আয়োজন এবং ‘জোসনারা শিশু পার্ক রেস্টুরেন্টে’ বেবি ফুড্স সহ রকমারী ‘হট অ্যান্ড স্পাইসী’ ফুডস আয়োজন দৃশ্যায়িত হয়েছে। পার্কের অসাধারণ রোমাঞ্চকর ও উদ্দীপনা সৃষ্টিকারী অত্যাধুনিক ইলেক্ট্রিক রাইডগুলো হলো- ‘মেরিগো রাউন্ড’, ‘প্যারাট্রুপার’, ‘হানি সুইং’, ‘ওয়ান্ডার হুইল’ ও ‘জেড বিমান’।
চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের লেখা স্ক্রিপ্টে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটিতে ‘জোসনারা শিশু পার্ক রেস্টুরেন্ট’-এর বিশেষ আয়োজন বাড়ন্ত সোনামনির জন্য অত্যন্ত উপকারী ও সুস্বাদু বেবি ফুড আইটেম- ‘বেবি ফ্রুট জুস’, ‘বেবি ক্রীম ব্যানানা’, ‘বেবি গাজর স্যুপ’, ‘বেবি ফ্রুট সালাদ’ ও ‘বেবি মিল্কসেক’ প্রভৃতি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।
প্রাকৃত ড্রোন ও প্রাকৃত প্রোডাকশনের কারিগরি সহায়তায় নির্মিত প্রমোশনাল প্রামাণ্য চলচ্চিত্র ‘জোসনারা শিশু পার্ক’-এর নির্মাতা প্রাচ্য পলাশ জানান, বিনোদন ও ভ্রমণ জগতের অত্যাধুনিক সংযোজন ‘জোসনারা শিশু পার্ক’ ও ‘জোসনারা শিশু পার্ক রেস্টুরেন্ট’ শিশু-কিশোরদের মানসিক ও শারিরীক বিকাশে বহুমাত্রিক সংযোজন। তাই তথ্যবহুল প্রমোশনাল প্রামাণ্য চলচ্চিত্র ‘জোসনারা শিশু পার্ক’ সমাজের সব শ্রেণীর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘জোসনারা শিশু পার্ক’ দেখতে ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘প্রাকৃত টিভি’ ব্রাউজ করুন অথবা https://youtu.be/IS1FjYrK8GQ লিংকে ক্লিক করুন।

 


আরোও অন্যান্য খবর
Paris