সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

খোলামেলা পোশাক পরলেই জেল!

Paris
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপ ঘিরে তৈরি হলো নতুন বিতর্কের। শ্রমিক নির্যাতন, দুর্নীতি, অ্যালকোহলে নিষেধাজ্ঞার পর এবার দর্শকদের পোশাকেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রক্ষণশীল দেশটির নারীরা খোলামেলা পোশাক পরতে পারেন না। তাদের সব সময় শরীর ঢেকে রাখতে হয়। বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদেরও সেটা মেনে চলতে হবে। কোনো নারী দর্শক খোলামেলা পোশাক পরলে তার জরিমানা এমনকী জেলের সাজা পর্যন্ত হতে পারে। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি স্টার’ জানিয়েছে, কাতারে পা রাখা ভিনদেশি নারী সমর্থকদের বলা হচ্ছে, তারা যাতে খোলামেলা পোশাক না পরেন। মূলত কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে। দর্শকদের কোনো বিশেষ পোশাক পরতে বলা হচ্ছে না। তারা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারেন। তবে খোলামেলা পোশাক পরা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, মিউজিয়াম ও অন্যান্য সরকারি দপ্তরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে। এফএনএস

স্টেডিয়ামের ভেতর দর্শকদের পোশাকের ওপর নজরদারি করতে ক্যামেরা পর্যন্ত বসানো হয়েছে! কাতার বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আবদুল রহিমান বলেছেন, ‘স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি। সেই ক্যামেরার সাহায্যে গ্যালারির প্রতিটি চেয়ারে ভালোভাবে নজরদারি করা সম্ভব। সবকিছুই রেকর্ড করা হবে। তাহলে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা রেকর্ডিং দেখতে পারব। দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে। ‘ফিফা অবশ্য জানিয়েছে, দর্শকরা চাইলে যে কোনো পোশাক পরতে পারেন। সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে, আয়োজক দেশের আইনের কথা মাথায় রেখে যাতে তারা পোশাক পরেন। এ ছাড়া আরও কিছু নিয়ম মাথায় রাখতে হবে দর্শকদের। বান্ধবী বা স্ত্রীকে নিয়ে বিশ্বকাপ দেখতে গেলে রাস্তায় তার হাত ধরে হাঁটা যাবে, কিন্তু প্রকাশ্যে জড়িয়ে ধরা যাবে না। চুমু খাওয়ার তো প্রশ্নই আসে না। কোনো নারীর দিকে করমর্দনের জন্য হাত না বাড়ানোই ভালো হবে।


আরোও অন্যান্য খবর
Paris