মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মান্দা ফুটবল একাদশকে ২Ñ০ গোলে হারিয়ে তানোর বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক লয়েজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত,
গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বনাথ সরকার, মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন শাহ্, যুবলীগনেতা ফারুক হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ। সতিহাট ভিক্টরী ক্লাব এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে টিভিএস ১০০ সিসির একটি মোটরসাইকেল ও রানার্সআপ দলকে একটি ওয়াল্টন ফ্রিজ পুরস্কার দেওয়া হয়।