৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে উর্ত্তীন্ন হয়েছেন ১৩ হাজার জন। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান। গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। -এফএনএস
এর আগে গত বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীদের একাংশ এই পরীক্ষা না নেওয়ার দাবি তুলেছিলেন। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭জন। পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৯৯ হাজার ৬০৬ জন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
