সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের মামলা

Paris
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বলিউডের দুই আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া ও রাখি সাওয়ান্ত। গত কয়েক দিন ধরে পরস্পরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় রয়েছেন তারা। এবার বাকযুদ্ধ বন্ধ করে শার্লিন চোপড়ার বিরুদ্ধে মামলা করলেন রাখি সাওয়ান্ত। ইন্ডিয়া টিভি নিউজ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেছেন তার আইনজীবি। মামলা দায়েরের পর রাখি সাওয়ান্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি বলেন-‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, শার্লিন চোপড়ার মন্তব্য আমার জীবনে অশান্তি সৃষ্টি করেছে। আমার প্রেমিক প্রশ্ন করেছে-শার্লিন বলেছে তোমার ১০ জন প্রেমিক রয়েছে, এটি সত্য কিনা! শার্লিন মিডিয়ার সামনে এসে যা খুশি বলে গেলো আর আমাকে তার মূল্য দিতে হচ্ছে।’ রাখি ও তার আইনজীবির দাবি-প্রমাণের ভিত্তিতে শার্লিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে শার্লিন চোপড়ার মন্তব্যের ভিডিও প্রদর্শন করেন রাখি। পাশাপাশি অভিযোগ করে রাখি বলেন-‘অর্থের জন্য পাওয়ারফুল ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে থাকেন শার্লিন।’ উল্লেখ্য, সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন চোপড়া। কিন্তু রাখি সাওয়ান্ত সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত।


আরোও অন্যান্য খবর
Paris