সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

নাটকীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়

Paris
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

খর্ব শক্তির নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হারে শোচনীয়ভাবে। গতকাল রোববার আফ্রিকারই আরেক দেশ জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফিরল টাইগাররা। ব্রিসবেনের গ্যাবায় নাটকীয় ম্যাচে ৩ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানরা। বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থেমেছে ১৪৭ রানে। শেষ দুই ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২৬ রান। হাতে ছিল ৫ উইকেট। ক্রিজে শন উইলিয়ামস ও রায়ান বার্ল। শেষ দুটি ওভার করেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। ১৯তম ওভারে ১০ রান দিয়ে শন উইলিয়ামসকে সাজঘরে পাঠান সাকিব। ৪২ বলে ৬৪ রান করে ফেলা উইলিয়ামসকে সরাসরি থ্রোতে রানআউট করেন বাংলাদেশ অধিনায়ক। শেষ ওভারে ১৬ রান লাগত জিম্বাবুয়ের। প্রথম বলে বার্ল নেন এক রান, দ্বিতীয় বলেই বাংলাদেশের সাফল্য। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ব্র্যাড ইভান্স। এরপর তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে চার-ছক্কা মেরে ম্যাচ জমিয়ে তোলেন রিচার্ড এনগারভা। শেষ দুই বলে জিম্বাবুয়ের তখন দরকার ৫ রানের। পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে খেলতে এসে স্টাম্পিং হন এনগারভা। শেষ বল মোকাবেলা করতে আসা ব্লেসিং মুজাবারানিও হন স্টাম্পিং। বাংলাদেশ ৪ রানের জয় উদযাপন করে মাঠ থেকে প্রায় বেরিয়েই গিয়েছিল, সে সময় আম্পায়ার জানান, বলটি ‘নো’ ছিল। মূলত স্টাম্পিং করার সময় উইকেটরক্ষক সোহান স্টাম্পের আগেই বলটি ধরেছিলেন। এতেই ‘নো’-এর পাশাপাশি ফ্রি-হিট পায় জিম্বাবুয়ে। এরপর ফের বলটি করেন মোসাদ্দেক। কিন্তু ওই বলেও সংযোগ ঘটাতে পারেননি মুজারাবানি। বাংলাদেশ জয় পায় ৩ রানে। মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট পেয়েছেন। ম্যাচসেরা তাসকিন আহমেদ ৪ ওভারে ১৯ রান তিন উইকেট পেয়েছেন। এর আগে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের স্কোর গড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া আফিফ হোসেন ২৯ ও সাকিব আল হাসান ২৩ রান করেন।
রাসিক মেয়রের অভিনন্দন : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।


আরোও অন্যান্য খবর
Paris