সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

টি-টেন খেলতে আবুধাবি গেলেন আফিফ-মেহেদী

Paris
Update : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগ খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলের বিবেচনায় থাকায় পেসার তাসকিন আহমেদকে ছাড়পত্র দেওয়া হয়নি। তাসকিনের জায়গায় ডাক পেয়েছেন সোহাগ গাজী। টি-টেন লিগে খেলার ছাড়পত্র পেয়ে সোমবার রাতে আবুধারির উদ্দেশে যাত্রা করেন আফিফ হোসেন ও মেহেদী হাসান। এ ছাড়া মুক্তার আলী, নাসির হোসেন, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন আগেই আবুধাবিতে পৌঁছে গেছেন।

গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও দলে ভেড়ায়। যদিও এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে। ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ার ইঙ্গিত দেয় তারা। পরে যোগ করে ইংল্যান্ডের লরি এভান্সকেও। এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার থাকছেন শ্রীলঙ্কার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।

একসময় নিয়মিত জাতীয় দলে খেলা নাসিরের দলের নাম হচ্ছে পুনে। তার দলে রয়েছেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটার। আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এবারের টি-টেন লিগ। যদিও এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। তাই দুই মাস পিছিয়ে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। ২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন লিগ শেষ হবে ৬ ফেব্রুয়ারি।


আরোও অন্যান্য খবর
Paris