সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

তানোরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Paris
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌর এলাকার সুমাসপুর একতা সংঘের উদ্যোগে তালন্দ ফুটবল মাঠে দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। জানা গেছে, গতকাল শনিবার আনন্দ মাস্টার একাদ্বশ ও মহব্বতপুর একাদ্বশের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে নির্ধারিত সময়ে খেলা গোলশূণ্য থাকায় ট্রাইব্রেগারে মহব্বতপুর একাদ্বশকে পরাজিত করে আনন্দ মাস্টার একাদ্বশ বিজয়ী হয়েছে। এদিন বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তালন্দ কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল আহাদ মন্ডল, কাউন্সিলর রোকনুজ্জামান জনি ও তাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট, তানভির রেজা, আব্দুল বারী, ইউপি সদস্য শহীদুল ইসলাম, রাশেদুজ্জামান রাশেল, রাব্বি আল আমিন, রোকন সরকার, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, শাফিউল ইসলাম ও জুয়েল রানা প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris