রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

নগরীতে ভিক্ষার নামে যৌন হয়রানির দায়ে এক বৃদ্ধ গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাস্তায় চলাচলকরী নারীদের অভিনব কায়দায় যৌন হয়রানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বোয়ালিয়া থানা পুলিশ ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করে। এ নিয়ে গতকাল সোমবার দুপুরে বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়। ওই বৃদ্ধার নাম এনামুল হক বুলু (৬২)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কালিনগর গ্রামে। সে নগরের শেখেরচক পাঁচানিমাঠ এলাকার জনৈক সেলিমের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা সাহেব বাজার, আরডিএ মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিক্ষার নামে এই বৃদ্ধ নারীদের স্পশকার্তর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। তার এসব কর্মকান্ড নিয়ে একটি ভিডিওসহ বেশ কিছু ছবি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেন, অভিনব কায়দায় ভিক্ষার নামে বৃদ্ধের যৌনহয়রানির বিষয়টি শফিউল ইসলাম দুলাল নামের এক যুবকের চোখে পড়ে।

এরপরই গোপনে একটি ভিডিও ধারণ করে রোববার সন্ধ্যায় সেটি ফেসবুকে পোস্ট করে। ভিডিওটিতে দেখা যায়, নারীরের শরীর স্পর্শ করে ওই বৃদ্ধ ভিক্ষা চাইছে। অনেকের স্পর্শকাতর স্থানেও হাত দিতে দেখা গেছে ভিডিওটিতে। ভিডিওটি পুলিশের নজরে আসলে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ফেসবুকে ওই বৃদ্ধের যৌনহায়রানির ভিডিও দেখে এক স্কুলছাত্রী (১৬) থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগ করে।

গত ২৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কুমারপাড়া এলাকায় ওই বৃদ্ধ উঠে দাঁড়াতে সহযোগিতা চায়। এ সময় সহযোগিতা করতে গেলে ওই বৃদ্ধ ছাত্রীটির স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।


আরোও অন্যান্য খবর
Paris