সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশের ৬ ক্রিকেটার টি-১০ লিগে খেলতে ছাড়পত্র পেল

Paris
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দলে থাকা ও টেস্ট দলের বিবেচনায় থাকা পেসার তাসকিন আহমেদ টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পাননি। তাসকিনের জায়গায় ডাক পেয়েছেন সোহাগ গাজী। টি-১০ লিগে খেলার ছাড়পত্র পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মুক্তার আলী, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ইতোমধ্যে আবুধাবিতে পৌঁছে গেছেন মুক্তার আলী, নাসির, সোহাগ গাজী ও মোসাদ্দেক। সোমবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের পর আবুধাবির উদ্দেশ্যে বিমানে চড়বেন আফিফ ও মেহেদী হাসান। রোববার বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে। তারা দুজনই খেলবেন বেঙ্গল টাইগার্সের হয়ে। জাতীয় দল থেকে বাদ পড়া মোসাদ্দেক, সোহাগ গাজী, মুক্তার আলী খেলবেন মারাঠা অ্যারাবিয়ান্সে, নাসির পুনে ডেভিলসের হয়ে মাঠে নামবেন। আট দলের টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ জানুয়ারি। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।


আরোও অন্যান্য খবর
Paris