সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

প্রথম ইনিংসেই মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

Paris
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

জাতীয় ক্রিকেট লিগে ডিউক বলের বাড়তি বাউন্সে নাজেহাল ব্যাটসম্যানরা। সেঞ্চুরি বহু দূর, ফিফটি করতেই নাভিশ্বাস উঠছে তাদের। সেখানে ব্যতিক্রম এবার মুশফিকুর রহিম। মাঠে ফিরে প্রথম ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন মঙ্গলবার তিন অঙ্ক স্পর্শ করেন মুশফিক। এবারের জাতীয় লিগে প্রথম সেঞ্চুরি এটি। মুশফিকের ব্যাটে বড় লিডের পথে ছুটছে রাজশাহী বিভাগ। মুশফিক সবশেষ ম্যাচ খেলেছিলেন গত ১ সেপ্টেম্বর, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করার অভিযানে মন দেন তিনি। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর জিম করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। যে কারণে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলা হয়নি তার। প্রায় দেড় মাস পর দ্বিতীয় রাউন্ড দিয়ে ফেরেন তিনি। দারুণ সেঞ্চুরি দিয়েই ফেরাটা রাঙালেন মুশফিক। মঙ্গলবার দিনের অষ্টম ওভারে উইকেটে গিয়ে রয়েসয়ে ব্যাটিং করেন তিনি। ২২৮ বলে পাঁচটি চারে পূরণ করেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুশফিকের ১৫তম সেঞ্চুরি।


আরোও অন্যান্য খবর
Paris