সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

‘মডেল স্টার অব এশিয়া’ খেতাব জয় করলেন শিলা

Paris
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী শিরিন আক্তার শিলা। ক’দিন আগে দক্ষিণ কোরিয়ার এশিয়া মডেল ফেস্টিভ্যালে বিচারকের আসনে বসেছিলেন তিনি। মজার ব্যাপার হলো- তিন বছর আগে এ প্ল্যাটফর্মে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন শিলা। শুধু তাই নয়, এবার ‘মডেল স্টার অব এশিয়া’-এর খেতাব জিতে নিয়েছেন এই বাংলাদেশি অভিনেত্রী। এই প্রাপ্তিতে দারুণ আনন্দিত শিরিন আক্তার শিলা। অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন-‘আজ আমি অনেক অনেক অনেক খুশি। যখন মঞ্চে ট্রফি হাতে দাঁড়ানো ছিলাম- আমার চোখ পানিতে টলমল করছিল। আমার গত চার বছরের পরিশ্রমের ঘাম, আমার মেধার সবটুকু ঢেলে দেওয়া রাত, আমার না খাওয়া ভাত, আমার না দেওয়া আড্ডার সময় আমার সঙ্গে বেঈমানি করেনি। আর একটা বিশ্বাস পেয়েছি, যে পরিশ্রম করে সে কখনো খালি হাতে ফেরে না, যে অনিশ্চিত স্বপ্নের দিকে ধায় তার না ঘুমানো চোখ কখনো মরীরিকা দেখায় না; আমি তার রাজসাক্ষী।’ যে প্রাপ্তির জন্য শিলা আজ আনন্দিত, তা সহজে ধরা দেয়নি। তার পেছনের সংগ্রামের গল্প জানিয়ে এই অভিনেত্রী বলেন-‘সকাল ৮টা থেকে সাড়ে ৫টা নাগাদ ফিজিক্সের মাথানষ্ট করে দেয়া ক্লাস-ল্যাব করে সন্ধ্যায় বাসে ঝুলে টিউশনি করে রাতে নিজের পড়ার ফাঁকে ফাঁকে সেই অনিশ্চিয়তার স্বপ্ন দেখা মেয়েটা আজ মডেল স্টার অব এশিয়া। এক অদ্ভুত তৃপ্তি আমার মাঝে কাজ করছে। কারণ সদ্য কৈশোর পেরোনো স্বপ্নাতুর সেই কিশোরী স্বপ্নলোকের মায়া মায়া ডাকে সাড়া দিয়ে পথ হারায়নি।’ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অভিনয়ে খুব সরব হননি শিলা। অল্প কিছু কাজ করেছেন। সর্বশেষ তার অভিনীত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ বেশ প্রশংসা কুড়ায়। এ সিরিজে সোহেল মণ্ডলের সঙ্গে ‘পেতনি’ চরিত্রে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেন নুহাশ হুমায়ূন।


আরোও অন্যান্য খবর
Paris