সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আমি তো মাত্র দুই জনকে বিয়ে করেছি : শাকিব

Paris
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

আমি কমপক্ষে শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অভিনেতা শাকিব খান নিজের বিয়ে-সম্পর্ক নিয়ে এমনটাই অকপট হলেন। বলা যায়, সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা যেমন কথা বললেন, করলেন আত্মপক্ষ সমর্থনও। তারকাদের প্রাইভেসি নিয়ে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমিও স্বীকার করি সেলিব্রিটিদের সব কিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রিটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই। দেখুন হলিউড-বলিউড, এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, তাহলেও বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়। উদাহরণ দিয়ে ঢালিউডের এই শীর্ষ নায়ক বলেন, টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, হলিউডের ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাঁদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ-শব্দ নেই। আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব সময় ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। মিরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত খারাপই হয় বলে মন্তব্য করে বললেন, এসব মানুষ কিন্তু বন্ধুরূপে কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মিরজাফর। এই মিরজাফরদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। মিরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না। বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, তাই না? এমন প্রশ্নের জবাবে ঢাকাই ছবির কিং খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

 


আরোও অন্যান্য খবর
Paris