২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অন্ত্বঃসত্ত্বা নারীদের জন্য আলিয়ার বিশেষ পোশাক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
অন্ত্বঃসত্ত্বা নারীদের জন্য আলিয়ার বিশেষ পোশাক
বিজ্ঞাপন

অন্ত্বঃসত্ত্বা অবস্থায় নিজের সম্মুখীন হওয়া সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়েই নতুন একটি ম্য়াটার্নিটি ওয়্যার লাইন চালু করতে চলেছেন আলিয়া ভাট। নতুন এই ওয়্যার লাইনে পাওয়া যাবে অন্ত্বঃসত্ত্বা মহিলাদের জন্য উপযুক্ত পোশাক। চলতি বছর ফেব্রুয়ারিতে রনবীর কাপুরের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন স্টুডেন্ট অব দ্য ইয়ারখ্যাত তারকা। বিয়ের তিন মাস না যেতেই মা হতে যাওয়ার ঘোষনা দেন আলিয়া। অন্ত্বঃসত্ত্বা অবস্থাতেই চুটিয়ে কাজও করেছেন আলিয়া। কিন্তু সমস্যাটা হয়েছে সেখানেই। কাজ করতে দারুণ উপভোগ করলেও আলিয়াকে সমস্যায় পড়তে হয়েছে পোশাক নিয়ে। অন্ত্বঃসত্ত্বা অবস্থায় পরিবর্তন হয়েছে শরীরের আকার। সেই বর্ধিত শরীরের জন্য প্রয়োজন হয়েছে বড় সাইজের পোশাকের। পোশাক নিয়ে এমন সমস্যার সম্মুখীন হয়েই নতুন এই ম্য়াটার্নিটি ওয়্যার লাইন চালুর পরিকল্পনা করেছেন আলিয়া।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই ম্যাটার্নিটি ওয়্যার লাইন চালুর ঘোষণা দিয়ে আলিয়া বইলেন, ‘দুই বছর আগে আমি বাচ্চাদের জন্য পোশাক লঞ্চ করেছিলাম। সবাই সে সময় আমাকে জিজ্ঞেস করেছিল, বাচ্চাদের পোশাক কেন লঞ্চ করলাম আমি। আমার তো বাচ্চাই নেই। কিন্তু এখন আমি আমার নিজস্ব ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করতে চলেছি। এবার নিশ্চয়ই কেউ আমাকে কারণ জিজ্ঞেস করবেন না।’ তিনি আরো বলেন, ‘আমি এর আগে ম্যাটার্নিটি পোশাক লঞ্চ করিনি। কিন্তু পরবর্তীতে আমি সে ধরনের পোশাক পরে অভিভূত হয়েছি। আপনি বুঝতেই পারবেন না, এই যাত্রায় (অন্ত্বঃসত্ত্বা) পরবর্তীতে আপনাকে কীরকম দেখতে হবে। কিন্তু সত্যি বলতে কী, এই সময় সঠিক পোশাক না পাওয়াতা বড় একটা সমস্যার বিষয়। আমার মনেও প্রশ্ন জেগেছে, তা হলে কি বড় আকারের পোশাক কিনে পরতে হবে আমাকে? আমাকে কি রণবীরের আলমারিতে উঁকিও দিতে হবে? সেজন্যই এমন ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করার পরিকল্পনা। মনে হল, শরীরের আকার বলদাচ্ছে বলে কি স্টাইলও বদলাবে? তা হতে পারে না, তাই না?’-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন