সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

সালমানের ‘বডি ডাবল’ আর নেই

Paris
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বলিউড সুপারস্টার সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডে মারা গেছেন। সূত্রের খবর, গত শুক্রবার দুপুরে জিমে গিয়েছিলেন সলমানের বডি ডাবল সাগর পাণ্ডে। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন। দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে মুম্বইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় বালাসাহেব টাকরে ট্রমা মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিজের ‘বডি ডাবল’-এর মৃত্যু নিশ্চিত করে ইনস্টাগ্রামে সালমান খান লেখেন, ‘মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করি।’ মৃত্যুকালে সাগর পাণ্ডের বয়স হয়েছিল ৫০। ‘টিউবলাইট’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’, ‘দাবাং ২’সহ সালমান খানের সঙ্গে অর্ধশতকেরও বেশি সিনেমায় কাজ করেছেন সাগর পাণ্ডে। তিনি শুধু সালমানের ‘বডি ডাবল’ হিসেবে কাজই করতেন না, ছিলেন একনিষ্ঠ ভক্তও। সালমানকে ডাকতেন ‘গুরু’ বলে। গুরুর মতো তিনিও বিয়ে করেননি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে এলেও, ‘গুরু’র ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেও সন্তুষ্ট ছিলেন তিনি। উল্লেখ্য, জিমে শরীরচর্চা করতে গিয়ে মৃত্যু বলিউডে নতুন ঘটনা নয়। গত মাসেই মারা গেছেন কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। এছাড়াও গত বছর ‘বিগ বস ১৩’ বিজয়ী সিদ্ধার্থ শুক্লাও জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris