সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

টারজানের নায়িকা সারা আর নেই

Paris
Update : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

হলিউড অভিনেত্রী সারা শেইন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ‘টারজান’স গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার (১৯৫৯)’ ছবিতে গর্ডন স্কটের বিপরীতে এবিং ‘দ্য কিং অ্যান্ড ফোর কুইনস’-এ ক্লার্ক গ্যাবলের সঙ্গে অভিনয় করেছিলেন। সারা শেইনের মৃত্যু হয়েছে ৩১ জুলাই। খবরটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত বুধবার। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। ব্রিটিশ নির্মাতা জন গুইলারমিন পরিচালিত ‘টারজান’স গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার’-এ ‘জেন’ চরিত্রটি অনুপস্থিত ছিল। তার বদলে আমেরিকান মডেল ও পাইলট ‘অ্যাঞ্জি লরিং’ চরিত্রে দেখা গিয়েছে সারা শেইনকে। বনের রাজা টারজানের সঙ্গে তার আফ্রিকার জঙ্গলে দেখা হয়। সারা শেইনের আরও কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো ‘থ্রি ব্যাড সিস্টার্স’ ও ‘অ্যাফেয়ার ইন হাভানা’, ‘ইস্টার প্যারেড’, ‘জুলিয়া মিসবিহেভস’ ও ‘ইথার উইলিয়ামস’ নেপচুন’স ডটার।’ সূত্র: হলিউড রিপোর্টার


আরোও অন্যান্য খবর
Paris