সর্বশেষ সংবাদ
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণার কপালে ৩ সেলাই

Paris
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রওনা দিয়ে বিপত্তিতে পড়তে হলো সাফ জয়ী বাংলাদেশ দলকে। বাস চলা শুরুর পর থেকে খেলোয়াড়রা প্রায় প্রত্যেকে ভিডিও বা লাইভ করছিলেন। ঋতুপর্ণা চাকমার হাতেও ছিল মোবাইল। চারপাশ দেখে মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল চোখেমুখে। ঠিক তখনই হঠাৎ কপালে আঘাত পান এই ফুটবলার। কী হলো বোঝার আগেই গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স উঠিয়ে সোজা সিএমএইচে নেওয়া হয়। লেগেছে তিনটি সেলাই; তবে স্বস্তির খবর হলো তিনি সুস্থ আছেন।

কীভাবে হলো, এমন ঘটনা জানতে চাইলে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ হাসানবলেছে, ‘খোলা ছাদের ওপরে অন্যান্যের সঙ্গে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা। তখন ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচে নেওয়া হলে কপালে তিনটি সেলাই পড়ে। সে ভালো আছে।’ খোলা ছাদের বাসে আছেন বাফুফের অন্যতম সদস্য সত্যজিত দাশ রুপুও।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঋতুপর্ণা মাথায় আঘাত পেয়েছে। হাসপাতাল থেকে এখন বাফুফের ভবনের দিকে আসছে। তার আঘাত তেমন গুরুতর নয়।’ গতকাল বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এরপরই ছাদখোলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে পথে রওনা দেওয়ার পর ঘটে এই দুর্ঘটনা।এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris