প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবার্হী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল রবিবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় মেয়র মহোদয় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবার্হী পরিষদের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, ডাবলু সরকার, মোস্তাক হোসেন ও রমজান আলী, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম সম্পাদক নাজমীর আহমেদ আমান ও রাসেল জামান, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, রেজাউল ইসলাম বাবুল, সিরাজুর রহমান খান, আলী আফতাব তপন, শেখ আনসারুল হক খিচ্চু, আব্দুস সোহেল,
মুকিদুজ্জামান জুরাত, নজরুল ইসলাম সরকার, তৌরিদ-আল-মাসুদ (রনি), আব্দুল মমিন, শিরাজী ইমরুল হাসনাইন, মোঃ রোকনুজ্জামন, মামুনার রশীদ, আকবর আলী, একরামুল হক, মমতাজ মহল প্রমুখ। এদিকে মেয়র মহোদয়কে শুভেচ্ছা জানানোর পর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবার্হী পরিষদের নেতৃবৃন্দ।