সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রামেবির পাঁচজন পেলেন শুদ্ধাচার পুরস্কার

Paris
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
২০২১-২২ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন দপ্তরের পাঁচ কর্মকর্তা ও কর্মচারী। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে সভাকক্ষে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। রামেবির পাঁচজন কর্মকর্তা-কর্মচারীর হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন রামেবির উপাচার্য। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, এপিএ সংক্রন্ত কাজে উদ্ভুদ্ধ করনের নিমিত্তে ২০২১-২০২২ অর্থবছরে রামেবির দপ্তর প্রধানদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, পঞ্চম থেকে নবম গ্রেডের মধ্যে দুজন উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন ও মো: রাসেদুল ইসলাম সহকারী-রেজিস্ট্রার( চ.দা), ১১ থেকে ১৬তম গ্রেডের মধ্য থেকে একজন মো: আব্দুস সোবহান পিও কাম-কম্পিউটার অপারেটর এবং ১৭ থেকে ২০তম গ্রেডের মধ্য থেকে একজনকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসাবে একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন শুদ্ধাচার পুরস্কারের মাধ্যমে সততা ও আন্তরিকতার যে স্বীকৃতি প্রদান করা হয়েছে তা সবাইকে পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। আগামী দিনগুলোতে রামেবির সর্ব ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা যাতে অব্যাহত থাকে সে লক্ষ্যে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা: আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, উপ-রেজিস্ট্রার ডা.মো: আমিন আহমেদ খান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ-পরিচালক (অ.হি) মো: আখতার হোসেন, উপ-পরিচালক (প.উ.) এস.এম.ওবায়দুল ইসলামসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris