সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক

Paris
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনবলে বদলী আদেশপ্রাপ্ত হয়ে জনাব মোঃ জাহিদুল হক ৭ সেপ্টেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড এবং মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (ইঐইঋঈ)-এ দায়িত্ব পালন করেছেন। জনাব মোঃ জাহিদুল হক ১ জানুয়ারী ১৯৯০ তারিখে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে বাংলাদেশ শিল্প ব্যাংক (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (ইউইখ)-এ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালের ১৯ নভেম্বর তিনি প্রিন্সিপাল অফিসার হিসাবে ইঐইঋঈ তে যোগদান করেন। জনাব মোঃ জাহিদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris