সর্বশেষ সংবাদ
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার

‘কালা চশমা’ গানে নেচে ভাইরাল বাংলাদেশ লিজেন্ড

Paris
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

গত শনিবার থেকে ভারতে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসর। বিভিন্ন দেশের সাবেক তারকাদের মতো বাংলাদেশের লিজেন্ডরাও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। কানপুরে গতকাল রোববার বাংলাদেশ লিজেন্ডসের প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তাদের নাচানাচির ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে ছিলেন

আবদুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর, শাহাদাত হোসেন রাজিবসহ অন্য খেলোয়াড়রা। বিকেল ৪টায় শুরু হয়েছে বাংলাদেশ লিজেন্ডসদের ম্যাচ। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন রাজিব। অন্যদিকে উইন্ডিজের নেতৃত্বে আছেন ব্রায়ান লারা। টসে জিতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেটে ৬৮ রান। ধীমান ঘোষ ১৪ ও মোহাম্মদ শরীফ ৩ রানে ব্যাট করছেন। অলকা কাপালি ১৯ ও আফতাব আহমেদ ১৩ রান করে সাজঘরে ফিরেছেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris