সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

আরো ১০ পয়েন্টে তাকিয়ে তামিম

Paris
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

এফএনএস : প্রতিটি ম্যাচই হতে হবে অর্থবহ, সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালুর পেছনে এটিই ছিল আইসিসির মূল ভাবনা। সেটির কার্যকারিতা ভালোভাবেই ধরা পড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সিরিজ জয় নিশ্চিত হওয়ার আগে বেশির ভাগ আলোচনা থাকত হোয়াইটওয়াশ ঘিরে। এখন ‘হোয়াইটওয়াশ’ শব্দটির নাম-গন্ধ নেই, আকাক্সক্ষাজুড়ে কেবল আরও ১০ পয়েন্ট। ২০২৩ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচেরই পয়েন্ট হবে গুরুত্বপূর্ণ।

সিরিজ হেরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স বলেছিলেন, শেষ ম্যাচ থেকে অন্তত ১০টি পয়েন্ট পেতে মরিয়া তার দল। সিরিজ জয়ী অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও শেষ ম্যাচের আগে ফুটে উঠল একই তাড়না। “আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।” “আশা করি, আমাদের এই ধারাবাহিকতা চলতে থাকবে।

কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।” স্বাগতিক ভারত ও এই সুপার লিগের অন্য শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ বিশ্বকাপে। অন্য দুটি দলকে জায়গা করে নিতে হবে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাইপর্ব উতরে। এই সিরিজ দিয়েই সুপার লিগে পথচলা শুরু করেছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে তামিমদের প্রাপ্তি পূর্ণ ২০ পয়েন্ট। ৬ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে অস্ট্রেলিয়া।


আরোও অন্যান্য খবর
Paris