সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হিরো আলমের নায়িকা হচ্ছেন একা, রিয়ামণি

Paris
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস : চিত্রনায়িকা একা কারাবন্দি ছিলেন। গৃহকর্মীকে মারধরের কারণে তাঁর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হয়। পরে আরেকটি মাদক মামলা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। দীর্ঘদিন অন্তরালে থাকার পর অভিনেত্রী অভিনয়ে ফিরেছেন। শুক্রবার রাজধানীর অদূরে গাজীপুরের হোতাপাড়ায় আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ছবির নাম নাম্বার ওয়ান হারামি। এই ছবিতে হিরো আলমের দুই নায়িকার একজন একা। অন্যজন রিয়া মণি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমি নতুন সিনেমার শুটিং শুরু করেছি। এই সিনেমায় আমার নায়িকা দুইজন, একজন একা আপু, আরেকজন রিয়া মণি। গতকাল শুক্রবার গানের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। এরপর আমরা সিনেমার মূল শুটিং শুরু করব। ’তিনি বলেন, ‘একা আপু আমার বড়। তিনি চলচ্চিত্রে অভিজ্ঞ। তার থেকে অনেক কিছুই শিখছি। তিনি আমাকে সাহায্য করছেন শুটিংয়ে। এ ছাড়া রিয়া মণি নতুন হিসেবে ভালো কাজ করছে। ’গত বছর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ছাড়া একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। ১ আগস্ট দুই মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হন একা।

 


আরোও অন্যান্য খবর
Paris